রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সচেতন বাড়াতে রাস্তা পরিস্কার করলেন নারায়ণগঞ্জ স্বজনেরা আধাঁরের আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পাঠদান: পরিদর্শনে এড. এ,কে,এম,সোহাগ রহমান আলো-আঁধারের কাব্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব ২০২৬ অনুষ্ঠিত একই স্মারক ও তারিখের বিকল্প প্রতিলিপি “নিয়োজন বিজ্ঞপ্তি” সোনারগাঁওয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপি অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন সাক্ষরতা মানুষের ব্যক্তি স্বাধীনতার প্রথম সোপান : আ মশিউর রহমান রনি ও অ্যাড: আলমগীরের সহযোগিতায়  ক্রীড়া সামগ্রী পেল কে.এম. উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিম আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জ জেলার নদীবন্দরসমূহে পরিবহনকৃত ও বিতরণকৃত সার ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা

অঘোষিত মৃত 

অঘোষিত মৃত  রোকসানা ইসলাম রোসা / ১৩৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

অঘোষিত মৃত
রোকসানা ইসলাম রোসা

কোনো রকম পূর্বাভাস ছাড়া,
ঝড় কতটা করে ক্ষতি?
বুকে আমার পাহাড়সম
যন্ত্রণাময় স্মৃতি।

নিজের জীবন ধ্বংসের জন্য
নিজেই আমি দায়ী
সব আঘাতই মুছে যায়
দাগটা কিন্তু স্থায়ী।

তেপান্তরের পথের শেষে
আমি একলা রোজ
গন্তব্য তো একই আছে
পথসঙ্গী নিখোঁজ।

মাথার ভেতর স্নায়ুযুদ্ধ
রক্ত জমা চোখ
হৃদপিন্ডটা শকুন খাচ্ছে
কি ভয়ানক শোক।

দেখবেনা তো লোকচক্ষু
বুঝবেনা তা কেহ
দগ্ধ হিয়া গত হয়েছে
কেবল চলছে দেহ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর