কেন্দ্রীয় নাট্য সংস্থার নতুন কমিটি (২০২৬-২৭) গঠন আনিসুল ইসলাম সানি-সভাপতি, শরীফ-সম্পাদক, রানা-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন কেন্দ্রীয় নাট্য সংস্থা (কেনাসং) নারায়ণগঞ্জের ২০২৬-২০২৭ ইং সন মেয়াদের কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে| বিগত ২৫ মে তারিখে অনুষ্ঠিত সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি গঠিত হয়|
গত ৭ জুন (রবিবার) রাত সাড়ে আটটায় নগরীর উকিল পাড়াস্থ দৈনিক দেশের আলো ভবনের ৪র্থ তলায় কেনাসং এর অস্থায়ী কার্যালয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৭) গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়| সভায় সর্ব সম্মতিক্রমে সদস্যভূক্ত বিভিন্ন নাট্য দলের প্রতিনিধিদের সন্মতিতে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন সম্পন্ন করা হয়| নবনির্বাচিত কমিটির জন্য যারা নির্বাচিত হন তারা হলেন:
সভাপতি আনিসুল ইসলাম সানি, সহ সভাপতি মাসুমুল হক সোহেল ও সানাউল্লাহ হক, সাধারন সম্পাদক শরীফ উদ্দিন ভূঁইয়া, সহ সাধারন সম্পাদক সামছুল আহসান রোমান, সাংগঠনিক সম্পাদক এম.আর.হায়দার রানা, অর্থ সম্পাদক মোঃ মনজুর হোসেন, দপ্তর সম্পাদক শাহ জালাল মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুহানিফা মাসুম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে বিশ্বনাথ বিশ্বাস, এস.এম ইকবাল রুমী, মিয়া জামান, ফজলুল হক পলাশ, কবির প্রধান ও শাহ আলম ভূঁইয়াকে নির্বাচিত করা হয়|
উল্লেখ্য নারায়ণগঞ্জে নাট্যর্চ্চারত বিভিন্ন নাট্য সংগঠনসমূহ এই কেন্দ্রীয় নাট্য সংস্থার মাধ্যমে নারায়ণগঞ্জের নাট্য আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি সুষ্ঠু নাট্যর্চ্চা এবং অপসংস্কৃতিরোধ কল্পে পূর্বের ন্যায় কার্যক্রম অব্যাহত রাখবে । কেনাসং এর উদ্যোগে ও আয়োজনে অতি শীঘ্রই নারায়ণগঞ্জে একটি ব্যাপক আকারে নাট্য উৎসব অনুষ্ঠিত করার নীতিগত সিদ্ধান্ত সকলের সম্মতিতে উক্ত সভায় গ্রহণ করা হয়|








আপনার মন্তব্য প্রদান করুন...