গত মঙ্গলবার ৩১ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো আবদুল হালিম এর বরাবর মোঃ নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মুচলেকা জমা প্রদান করে।
মুচলেকা সূত্রে জানাযায়, নগরীর ১৮নং ওয়ার্ডের নলুয়া এলাকার মৃত মো সিদ্দিকুর রহমান এর ছেলে মোঃ নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম (৫৩) বিগত প্রায় ২ বছর যাবৎ কোন মাদক সেবন ও ব্যবসায়ের সাথে সংপৃক্ত নেই। এলাকায় সামাজিকভাবে বসবাস করেন। কোন প্রকার সমাজ বিরোধী জনশৃংখলা বিরোধী, আইন বিরোধী, সন্ত্রাসী কার্যক্রম করে না। বর্তমানে তার বিরুদ্ধে পূর্বের দায়েরকৃত মামলাগুলির নিয়মিত কোটে হাজিরা দিয়ে যাচ্ছে। সাবেক মাদক ব্যবসায়ী মোঃ নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম আরো অঙ্গীকার করে যে, ভবিষ্যতে তার বিরুদ্ধে কোন প্রকার মাদক ব্যবসা, মাদক সেবন ও এলাকায় আইন বিরোধী কোন প্রকার অভিযোগ পাওয়া গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কঠিন হস্তে প্রয়োগ করতে বাধ্য থাকিবে। মুচলেকায় তিনি ভবিষ্যতে কোনো অপরাধ বা অন্যায় কাজ না করার অঙ্গীকারে এবং অপরাধের পুনরাবৃত্তি রোধে ব্যবহূত একটি আইনি বা প্রশাসনিক বন্ড নিজ হস্তে স্বাক্ষর করে থানায় জমা প্রদান করে।
আত্মসমর্পণ ও মুচলেকা প্রদান করে সাবেক মাদক ব্যবসায়ী নাহিদ সরকার গণমাধ্যমে জানান, আমি জীবনে যত ভুল করেছি তা থেকে আমার যথেষ্ট পরিমাণ শিক্ষা হয়েছে। কোন দিন আর পাপ কাজের সাথে সংপৃক্ত হবো না। আমি অতীতের সকল ভুল থেকে শিক্ষা নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। আশাকরি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলে আমাকে ভালো হওয়ার সুযোগ করে দিবেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো আবদুল হালিম সাংবাদিকদের জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আদেশক্রমে সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পুলিশের অভিযানের ব্যাপক সফলতা অর্জন আপনারা জানতে পেরেছেন। এরই ধারাবাহিকতায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর নির্দেশক্রমে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্যারের নির্দেশনা অনুযায়ী আমাদের মাননীয় পুলিশ সুপার নারায়ণগঞ্জ মহোদয় জেলার সকল থানা পুলিশকে নির্দেশনা দিয়েছেন মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ঘোষণা।
তিনি আরও বলেন, আমরা নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ জনগণের শান্তি প্রতিষ্ঠায় এবং জানমাল রক্ষার্থে সকল প্রকার অপরাধ যেমন চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজী, মাদক ব্যবসা, ভূমিদস্যুতাসহ সকল প্রকার আইন বিরোধী কাজ যারা করে তাদের বিরুদ্ধে আমরা চিরুনি অভিযান পরিচালনা করছি। ইতিপূর্বে একাধিক সাড়াশি অভিযানে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী সহ আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।মাদকের বিরুদ্ধে প্রতিদিন আমরা অভিযান পরিচালনা করছি। তাছাড়া কোন মাদক ব্যবসায়ী যদি তার অপরাধ স্বীকার করে ভালো পথে ফিরে আসতে চায় তাকে আমরা স্বাগত জানাই। অন্যথায় কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ভালো পথে ফিরে আসতে মাদক ব্যবসায়ী নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম (৫৩) মুচলেকা জমা প্রদান করে। ভবিষ্যতে তার বিরুদ্ধে কোন প্রকার মাদক ব্যবসা, মাদক সেবন ও এলাকায় আইন বিরোধী কোন প্রকার অভিযোগ পাওয়া গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কঠিন হস্তে প্রয়োগ করতে বাধ্য থাকিবে মর্মে মুচলেকায় জমা দেন। সুস্থ জীবনে ফিরে আসতে নাহিদ সরকার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সমুখে স্বেচ্ছায় আত্মসমর্পণ ও থানায় মুচলেকা প্রদান করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...