রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সচেতন বাড়াতে রাস্তা পরিস্কার করলেন নারায়ণগঞ্জ স্বজনেরা আধাঁরের আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পাঠদান: পরিদর্শনে এড. এ,কে,এম,সোহাগ রহমান আলো-আঁধারের কাব্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব ২০২৬ অনুষ্ঠিত একই স্মারক ও তারিখের বিকল্প প্রতিলিপি “নিয়োজন বিজ্ঞপ্তি” সোনারগাঁওয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপি অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন সাক্ষরতা মানুষের ব্যক্তি স্বাধীনতার প্রথম সোপান : আ মশিউর রহমান রনি ও অ্যাড: আলমগীরের সহযোগিতায়  ক্রীড়া সামগ্রী পেল কে.এম. উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিম আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জ জেলার নদীবন্দরসমূহে পরিবহনকৃত ও বিতরণকৃত সার ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও বিদ্যুৎ এর জন্মোৎসব উদযাপন

বর্তমান সংবাদ ডেস্ক / ১১৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

সাংবাদিকদের অধিকার আদায়ে ও সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করা সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায়, অসুস্থ সাংবাদিকদের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সদস্য সচিব সাংবাদিক এস.এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর জন্মদিনের শুভেচ্ছা কামনায় কেক কাটার মধ্য দিয়ে জন্মোৎসব উদযাপন করা হয়।

২৩ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর শহরের প্রাণকেন্দ্র চাষাড়া’র নবাব সলিমুল্লাহ রোড আবেদীন ভীলা’র দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক মোঃশফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ও প্রকাশক এস,এম,ইমদাদুল হক মিলন, সাংবাদিক সিকান্দার মাষ্টার, সাংবাদিক শাহ আলম তালুকদার, সাংবাদিক রানা হায়দার, সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরা, সাংবাদিক শাহ আলম, সাংবাদিক সাজ্জাদ আহম্মেদ খোকন, সাংবাদিক হারুন অর রশিদ সাগর, সাংবাদিক আবুল কালাম সরদার। জাতীয় সাতারু রফিকুল ইসলাম মুন্না, ডাঃ তমাল, সাংবাদিক নুর ইসলাম সহ প্রমূখ।

দোয়া’র মোনাজাত পরিচালনা করেন মোঃ মেহেদী হাসান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর