বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক জেলা পর্যায়ের  সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও সনদপত্র প্রদান কেন্দ্রীয় নাট্য সংস্থার নতুন কমিটি (২০২৬-২৭) গঠন আনিসুল ইসলাম সানি-সভাপতি, শরীফ-সম্পাদক, রানা-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বসবাস যোগ্য করা নাগরিকদের নৈতিক দায়িত্ব – পরিবেশ দিবসে আনন্দধাম ডান্ডিবার্তা পাঠক ফোরাম সিদ্ধিরগঞ্জ শাখার বৃক্ষরোপন ২৫ কোটি বৃক্ষরোপণ ও বিতরণ  কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ১০ হাজার বৃক্ষ চারা বিতরণ 

সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি: / ৬২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

বিডি নিউজের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

যশোরে শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিডি নিউজের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ-কে অন্যায়ভাবে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)।

আমরা মনে করি, এই গ্রেপ্তার মূলত স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সত্য প্রকাশের অধিকারকে দমন করার এক ন্যাক্কারজনক অপচেষ্টা। একজন প্রবীণ সাংবাদিককে হয়রানি ও গ্রেপ্তারের মাধ্যমে সমগ্র সাংবাদিক সমাজকে ভয় দেখানোর অপপ্রয়াস চলছে।

সত্যের পক্ষে কলম ধরা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই কি তবে আজকের অপরাধ? এই ধরনের দমনমূলক আচরণ গণতন্ত্র, নাগরিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান আসাদের নিঃশর্ত মুক্তি দাবি করছে। একইসঙ্গে এ ধরনের সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর