রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সচেতন বাড়াতে রাস্তা পরিস্কার করলেন নারায়ণগঞ্জ স্বজনেরা আধাঁরের আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পাঠদান: পরিদর্শনে এড. এ,কে,এম,সোহাগ রহমান আলো-আঁধারের কাব্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব ২০২৬ অনুষ্ঠিত একই স্মারক ও তারিখের বিকল্প প্রতিলিপি “নিয়োজন বিজ্ঞপ্তি” সোনারগাঁওয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপি অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন সাক্ষরতা মানুষের ব্যক্তি স্বাধীনতার প্রথম সোপান : আ মশিউর রহমান রনি ও অ্যাড: আলমগীরের সহযোগিতায়  ক্রীড়া সামগ্রী পেল কে.এম. উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিম আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জ জেলার নদীবন্দরসমূহে পরিবহনকৃত ও বিতরণকৃত সার ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা

সোনারগাঁওয়ে ব্যবসায়ীর দোকানে গাঁজা মাপার প্রতিবাদে দুই ভাইকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি- / ১১৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সবজি ব্যবসায়ীর দোকানে গাঁজা মাপার প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে গুরুতর জখম করেছে মামুন কবির (৪৫) ও আবদুর রশিদ (৬৫) নামে দুই ভাইকে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১:৩০ টার দিকে সোনারগাঁও পৌরসভার পুরান টিপরদী এসিআই গেইট এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মামুন কবির জানান, আমি চা/কফি/কাচা মালামাল বিক্রি করিয়া জীবিকা নির্বাহ করি। আজ দুপুরে সোনারগাঁও থানাধীন টিপরদী এসিআই সাকিনস্থ উপরোক্ত বিবাদীগন আমার ব্যবসার পাল্লায় গাঁজা মাপিতে আসে। আমি আমার ব্যবসার পাল্লায় এসব অবৈধ জিনিস মাপিতে অস্বীকৃতি জানাইলে বিবাদীগন ১। গোলাপ মিয়া (৫০), পিতা-মৃত শহিদ, ২। নাঈম (৩০), ৩। নাদিম (২৮), উভয় তিা-গোলাপ মিয়া, ৪। সুরুজ মিয়া (৪৫), পিতা-তাজ মিয়া, ৫। রিফাত (২২), পিতা-মোক্তার হোসেন, সর্ব সাং-টিপরদী এসিআই গেইট, ডাকঘর: আমিনপুর-১৪৪০, ইউপি-সোনারগাঁ পৌরসভা, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাত ৫/৭ জন মাদক ব্যবসায়ী তাহাদের হাতে থাকা রামদা, লোহার রড, কাঠের ও বাঁশের লাঠি সোঠা নিয়া আসিয়া আমার উপর আতর্কিত আক্রমন করিয়া গলায় চাপ দিয়া কিল ঘুষি ও লাঠি দিয়া পিটাইয়া আমাদের হাতে পায়ে পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায় ১নং বিবাদীর হুকুমে ২নং বিবাদীর হাতে থাকা রামদা দিয়া হত্যার উদ্দেশ্যে আমাকে কোপ মারিলে বক্ষ্যভ্রষ্ট হইয়া আমি প্রানে বেচে যাই। আমি ডাকচিৎকার করিলে আমার ভাই আবদুর রশিদকেও লাঠি দিয়ে পিটায়। এসময় এলাকার লোকজন এগিয়ে আসলে বিবাদীগন বিভিন্ন হুমকি সহ আমাকে মিথ্যা মামলা মোকদ্দমা করিয়া ফাসাইয়া এবং যেকোন সময়ে রাস্তা ঘাটে পাইলে প্রান নাশের হুমকি দিয়ে বড় ধরনের ক্ষতিসাধন করিবে বলিয়া চলে যায়। আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল উপরোক্ত বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করিতেছি। তিনি আরো বলেন, উপরোক্ত বিবাদীগনের ইন্ধনে এলাকায় মাদক সেবন, মাদক বিক্রি চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজী সহ বহু অনুরোপের ঘটনার আসামী হিসেবে এলাকায় চিহ্নিত অপরাধী। বিবাদীগন প্রায় সময়ে আমাদের বাড়ীর পাশে মাদক সেবন/বিক্রি করিয়া যুবসমাজ নষ্ট করিয়া আসিতেছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহিবুল্লাহ বলেন, অভিযোগ নেয়া হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর