রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সচেতন বাড়াতে রাস্তা পরিস্কার করলেন নারায়ণগঞ্জ স্বজনেরা আধাঁরের আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পাঠদান: পরিদর্শনে এড. এ,কে,এম,সোহাগ রহমান আলো-আঁধারের কাব্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব ২০২৬ অনুষ্ঠিত একই স্মারক ও তারিখের বিকল্প প্রতিলিপি “নিয়োজন বিজ্ঞপ্তি” সোনারগাঁওয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপি অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন সাক্ষরতা মানুষের ব্যক্তি স্বাধীনতার প্রথম সোপান : আ মশিউর রহমান রনি ও অ্যাড: আলমগীরের সহযোগিতায়  ক্রীড়া সামগ্রী পেল কে.এম. উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিম আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জ জেলার নদীবন্দরসমূহে পরিবহনকৃত ও বিতরণকৃত সার ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা

সোনারগাঁওয়ে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে গ্রামবাসীর বিক্ষোভ ও প্রতিবাদ

মাসুদ রানা, সোনারগাঁও প্রতিনিধি (নারায়ণগঞ্জ) / ২৭২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার হাট সংলগ্ন মেঘনা নদী থেকে দিনে ও রাতে পালাক্রমে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন খামারগাঁও, ছোনপাড়া ও দামোদরদী সহ চার গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার কয়েক’শ নারী-পুরুষ।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বৈদ্যের বাজার ইউপির খামারগাঁও, দামোদরদি, ছোনপাড়াসহ চার গ্রামের শিশু সহ শত শত নারী পুরুষ নদীর তীরে উপস্থিত হয়ে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
গ্রামবাসীরা বলেন, সরকারি ভাবে বিআইডব্লিউটি এর অনুমতি নিয়ে নিয়মনীতি মেনে নদী খনন করার কথা। কিন্তু বৈদ্যের বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মামুন ও তার সাঙ্গপাঙ্গরা রাতের আঁধারে প্রতিদিন গ্রাম এলাকা ও আনন্দ বাজার হাটের সামনে মেঘনা নদী থেকে ২০/২৫টি বলগেট দিয়ে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করছে। এভাবে বালু উত্তোলন করা হলে আমাদের খামারগাঁও, ছোনপাড়া ও দামোদরদি সহ চার গ্রাম, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্বে বিলীন হয়ে যাবে। আমরা এই অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ চাই। যারা এই বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক।
এ বিষয়ে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, আমি বালু উত্তোলনের সাথে জড়িত নই, সরকারি ভাবে বিআইডব্লিউটিএর অনুমতি নিয়ে ড্রেজিং প্রকল্পের মাধ্যমে আনন্দ বাজার এলাকায় মেঘনা নদী খনন করে বালু উত্তোলন করছে। গ্রামবাসী না জেনেই আমার বিরুদ্ধে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদ মিছিল করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর