৯ মে, শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও নাট্যকার, বাংলা একাডেমি’র জীবন সদস্য- মু: জালাল উদ্দিন নলুয়া। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি,গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো: আমির হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি, শিক্ষক ও প্রবীন সাংবাদিক রণজিৎ মোদক, সাহিত্য সাময়িকী কাব্য কথা এর সম্পাদক ও প্রকাশক পুঁথি সম্রাট জালাল খান ইউসুফী,জেনারেশন পিপিএ এর পাবলিকেশন ও সাহিত্যিক ও সংগঠক মো: মাজহারুল ইসলাম কিসলু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতালেব ও কবি ও আলোচক করীম রেজা।
স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা শেষে সামাজিক, মানবিক সেবামূলক কাজে সাহিত্য, কর্মদক্ষতায়, সাংগঠনিক দক্ষতায় ও নারী উদ্দ্যোক্তা দের কাজের প্রতি উৎসাহিত করতে মোট ২০ জনকে কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান এবং স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী ৬ জনের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পরিশেষে কাব্যছন্দ এর কার্যকরী কমিটি (২০২৬-২০২৯ খ্রী:) এর ১৭ সদস্যদের নাম ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি হলেন মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। কমিটি ঘোষণার পর ৩ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি কাজী আনিসুল হক।
আপনার মন্তব্য প্রদান করুন...