শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ও-ই কর্মী সম্মেলনে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান।
উক্ত কর্মী সম্মেলনটির শুভ উদ্বোধন করেছেন- জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। জাসাস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং অসংখ্য সমর্থক অংশগ্রহণ করেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
আলোচনা সভায় বক্তারা বলেন- বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ও জাতীয়তাবাদী আদর্শকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিপ্লব ঘটাতে হবে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যেই এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...