সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ সদর উপজেলা’য় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব
“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” এই প্রতিপাদ্যকে ধারণ করে “Climate Resilient Campus Initiative” এর আওতায় উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ সদর এর আয়োজনে এবং লজিক অফ বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ জুন হইতে ২২ জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব -২০২৬।
বৃহস্পতিবার (১১ জুন)সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এ তথ্য জানান।
“Climate Resilient Campus Initiative” এর আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং লজিক অফ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই উৎসবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪টিরও বেশি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রায় ৬০০ জনের অধিক শিক্ষার্থী এবং ৬০ জন শিক্ষকের সমন্বয়ে আয়োজিত এ বিতর্ক উৎসব শিক্ষার্থীদের মেধা বিকাশ, দলগতকাজে অংশিদারিত্ব,যুক্তির আলোয় আলোকিত প্রজন্ম বিনির্মানে অগ্রণী ভূমিকা পালনে এই কর্মসূচি।
শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৫ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বিতর্ক কর্মশালার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রাথমিক পর্যায় থেকে ৩২টি এবং মাধ্যমিক পর্যায় থেকে ২৮টি দল নকআউট পর্বে অংশ নেবে। নকআউটের মাধ্যমে সেরা দুটি দল নিয়ে ২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে সমাপ্ত ঘটবে।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শুধুমাত্র শিল্প নগরী নয়, শিক্ষা,মেধা ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমেও অগ্রগামী। এই বিতর্ক উৎসব শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করে জাতীয় বিতর্ক অঙ্গনর সাথে নারায়নগঞ্জের ঐতিহ্যের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে।এতে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের টেলিভিশন বিতর্ক এবং বেতার বিতর্কের পথ সুগম হবে সেই সাথে মেধার সুবাতাস ছড়িয়ে পড়বে সমগ্র দেশে।
তিনি বক্তব্যে আরো বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, যৌক্তিক চিন্তাশক্তি, ও জনসমক্ষে কথা বলার দক্ষতা বহুলাংশে উন্নত করে। এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং নিজের মতামতকে সাবলীলভাবে তুলে ধরা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার চমৎকার একটি মাধ্যম। অনেক শিক্ষার্থী জনসমক্ষে কথা বলতে ভয় পায়। তাদের আশ্বস্ত করতে হবে যে, ভুল থেকেই শেখার শুরু। বিতর্ক হলো সেই নিরাপদ জায়গা, যেখানে ভুল করলে শুধরে নেওয়া যায়।বিতর্কের মাধ্যমে শব্দভাণ্ডার বৃদ্ধি পায়, চিন্তার পরিধি বাড়ে এবং যে কোনো বিষয়ের গভীরে যাওয়ার অভ্যাস তৈরি হয়।
এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলার সরকারি কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর








আপনার মন্তব্য প্রদান করুন...