শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাক্ষরতা মানুষের ব্যক্তি স্বাধীনতার প্রথম সোপান : আ মশিউর রহমান রনি ও অ্যাড: আলমগীরের সহযোগিতায়  ক্রীড়া সামগ্রী পেল কে.এম. উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিম আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জ জেলার নদীবন্দরসমূহে পরিবহনকৃত ও বিতরণকৃত সার ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা সোনারগাঁওয়ে বিভিন্ন অপরাধে ২৩ জন গ্রেফতা নারায়ণগঞ্জে শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে  ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার নারায়নগঞ্জ জেলা নাজির কামরুল  ইসলাম অসুস্থ ; সুস্থতার জন্য সকলের নিকট দোয়া’র  প্রার্থনা  সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা জাতীয় কিকবক্সিং খেলোয়াড় ইমনের ধারাবাহিক সাফল্য

না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিনিধি- / ১১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কেটে জন্মোৎসব পালন করেন সংগঠনের সাংবাদিক, লেখক ও কবিবৃন্দ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর চাষাড়া আবেদীন ভিলার ২য় তলায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে এ জন্মদিনের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো: শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন , এইচ. এম. সেকেন্দার আলী, মো আসলাম মিয়া, মো. শাহ্ আলম, সাজ্জাদ আহম্মেদ খোকন,আবুল কালাম সরদার, ওয়ারদে রহমান, সুজন, মো. মোক্তার হোসেন ও মো. তারেক হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি আল আশরাফ বিন্ধু, কবি কামাল সিদ্দিকী, কবি ও সম্পাদক রমজান বিন মোজাম্মেল, সাংবাদিক মো. জসিম, কবি ডা. গাজী খায়রুজ্জামান, আবৃত্তিশিল্পী ও কবি মিথুন খান, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি আবুল কালাম আজাদ, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি অ্যাডভোকেট মনি গাঙ্গুলী প্রমুখ।

উপস্থিত সাংবাদিক, কবি ও লেখকরা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিনে সকলেই শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাহিত্য জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়ের পর জন্মোৎসব উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরিশেষে উপস্থিত সকলেই সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর