মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আনন্দধামের সাহিত্য সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম না’গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক কিশোর-কিশোরীদের মানসিক ট্রমা’র কারন ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাংলাদেশের প্রগতি লেখক সংঘের বিদ্রোহী কবি কাজী নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তী পালন সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত

না’গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ৫ জন সংগঠককে নিয়ে এক স্মরণ সভা ২২ জুন বিকাল ৪টা ৩০ মিনিট সময়ে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের পরীক্ষণ হলে অনুষ্ঠিত হয়।

মিতা শর্মার কন্ঠে “ভরা থাক স্মৃতি সুধায়” এবং “মরণ সাগর পাড়ে, তোমারে স্মরি” এই দুটি সংগীত পরিবেশন করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা, পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।

সভায় বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা, জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, জেলার সহ-সভাপতি প্রীতিকণা দাস, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম। পরিচালনা করেন শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শাশ্বতী পাল।

৫ জন সংগঠকের জীবনী পাঠ করা হয়। সাবেক সহ- সভাপতি রেখা চৌধুরীর স্মৃতি চারণ করেন তাঁর একমাত্র কন্যা অনন্যা গোস্বামী ও জীবনী পাঠ করেন সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, সাবেক অর্থ সম্পাদক শান্তাজ বেগমের স্মৃতি চারণ করেন তাঁর কন্যা বিলকিস নিভা ও জীবনী পাঠ করেন সদস্য পল্লবী প্রত্যাশা, সাবেক অর্থ সম্পাদক রেখা গুনের স্মৃতি চারণ করেন তাঁর ভাগ্নে জিসান রায় ও জীবনী পাঠ করেন অর্থ সম্পাদক শীলা সরকার, জেলার সাবেক সদস্য হোসনে আরা রেজার জীবনী পাঠ করেন সদস্য রোকেয়া খাতুন এবং সদস্য করিমুন নেছার স্মৃতি চারণ করেন জেলার সহ-সভাপতি এড. হাসিনা পারভীন ও জীবনী পাঠ করেন সদস্য কাওছার আক্তার পান্না।

কবিতা আবৃত্তি করেন জেলার সদস্য ও স্বনামধন্য আবৃত্তিকার তিথি সুবর্ণা, “আগুনের পরশমণি” গান পরিবেশন করেন সদস্য দীপা রায় ও মল্লিকা দাসসহ উপস্থিত সকলে। এই গানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

বক্তারা বলেন- নারায়ণগঞ্জ জেলার ৫ জন সংগঠক নারী মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। স্থানীয় ও জাতীয় আন্দোলনে ভুমিকা রেখেছেন। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়েও অর্পিত দায়িত্ব পালন করতে তাঁরা পিছপা হননি।

নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন, শিক্ষা উন্নয়ন, রাষ্ট্র উন্নয়ন ও মানবিক বিকাশে মহিলা পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। এই নিবেদিতপ্রাণ ৫ জন সংগঠক জেলা পর্যায়ে আমৃত্যু সেই প্রচেষ্টা চালিয়ে গেছেন। তাঁদের অবদান মহিলা পরিষদ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এই অনুষ্ঠানে সংগঠনের অর্ধ শতাধিক সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর