শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিব’কে নিযুক্ত করায়  শরিফুল ইসলাম রোকনের ফুলের শুভেচ্ছা  সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি, বিস্কুট, স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জ সদর উপজেলা’য় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিনব্যাপী  বিতর্ক উৎসব  বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:  রোকসানা ইসলাম  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক জেলা পর্যায়ের  সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও সনদপত্র প্রদান

নারায়ণগঞ্জস্থ কলাপাড়া সম্মিলিত শক্তি সংগঠনের   সভাপতি- জাকির ও সাধারণ সম্পাদক- আলতাফ 

নিজস্ব প্রতিনিধি- / ৬৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 বৃহত্তর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া  এলাকার বাসিন্দা যাহারা নারায়ণগঞ্জে কর্মজীবনের প্রয়োজনে  বসবাসরত, তাদের   কল্যাণে গড়ে উঠা সামাজিক স্বেচ্ছাসেবী সেবামূলক  সংগঠন ” নারায়ণগঞ্জস্থ কলাপাড়া সম্মিলিত শক্তি” এর   ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের (২০২৫-২০২৭)  কমিটি  গঠন করা হয়। এই সংগঠনের সভাপতি হিসেবে মোঃ জাকির হোসাইন তালুকদার  ও  সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আলতাফ হাওলাদার এর নাম ঘোষণা করা হয়।
২১ নভেম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের দ্বিগবাবু বাজার সংলগ্ন একটি অফিস কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের  উপদেষ্টা  মোঃ আলমগীর হোসেন।তিনি তার বক্তব্যে বলেন, আমরা সবাই আজ এখানে সম্মিলিত হয়েছি তার কারন এই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ থেকে আগামীতে সুন্দর জীবন গড়ে তুলবো একে অপরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে। কর্মজীবন আমাদের বাংলাদেশের যে প্রান্তেই হোক সেটা বড় কিছু নয় কিন্তু আমাদের সকলের পৈত্রিক ভূমি কলাপাড়া। আমাদের  একে অপরের সাথে  দেখা বা যোগাযোগ  করা হয়ে উঠে না কিন্তু এখন থেকে আমরা এই সংগঠনের মধ্য দিয়ে সংগঠিত হয়ে আমাদের সুখ দুঃখ ভাগ করে নিবো এবং একে অপরের কল্যাণে কাজ করার চেষ্টা করবো। এ সময় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য -মোঃ শফিকুল ইসলাম আরজু ও ফারজানা আক্তার।
সংগঠনের প্রতিষ্ঠাতা  মোঃ জাকির হোসাইন তালুকদার এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মোঃ মশিউর রহমান সজিব এর সঞ্চালনায়  আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির  সভাপতি মোঃ  জাকির হোসাইন তালুকদার এবং তিনি  সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। উপস্থিত সদস্যরা তাদের  বক্তব্যে সকলেই ঐক্য বদ্ধ থেকে একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবার আশা ব্যক্ত করেন এবং মানবিক সেবা মূলক কাজ করতে অঙ্গীকারবদ্ধ হন।
কমিটির অন্যান্য পদে যাদের নাম ঘোষণা করা হয় তাহারা হলেন,সহ সভাপতি পদে -মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মোঃ মুজাম্মেল হোসেন,খায়রুল বাশার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে -মোঃসাইদুল ইসলাম,  যুগ্ম সম্পাদক পদে-মোঃ মাইনউদ্দিন, মোঃ সাইদুল ইসলাম,, মোঃ আল আমিন,সাংগঠনিক সম্পাদক পদে – মোঃ মনিরুল ইসলাম টিটু, সহ সাংগঠনিক সম্পাদক পদে –  জলিল, ধর্ম বিষয়ক সম্পাদক পদে -মোঃআবুল হোসেন,আইন বিষয়ক সম্পাদক পদে – মোঃ মুজাম্মেল হোসেন, কার্যকরী সদস্য হিসেবে  – মোঃ হাসান সরকার,কাশেম হাওলাদার ও সোবহানসহ প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর