শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিব’কে নিযুক্ত করায়  শরিফুল ইসলাম রোকনের ফুলের শুভেচ্ছা  সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি, বিস্কুট, স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জ সদর উপজেলা’য় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিনব্যাপী  বিতর্ক উৎসব  বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:  রোকসানা ইসলাম  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক জেলা পর্যায়ের  সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও সনদপত্র প্রদান

নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী  বহুমুখী পাটপণ্য মেলায় স্বপ্নজয়ী’র  অংশগ্রহণ  

বর্তমান সংবাদ ডেস্ক / ৩০৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে শনিবার, ২৫ এপ্রিল সকাল ১১টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী  ২৯ এপ্রিল পর্যন্ত মোট ৫ দিনব্যাপী ‘বহুমুখী পাটপণ্য মেলা’র  শুভ উদ্বোধন ঘোষণা   করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের  মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, এমপি। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ নূরুল বাসির।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এই মেলায় পাট মন্ত্রনালয় কর্তৃক   নিবন্ধিত  বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন  প্রতিষ্ঠানগুলো  ২৮ টি স্টলে অংশগ্রহণ করেন পাট জাত পণ্য বিক্রয় ও প্রদর্শনের জন্য। এদের মধ্যে ঢাকা যাত্রাবাড়ী এলাকার স্বপ্ন জয়ী অংশগ্রহণ করেন।  এর প্রোপ্রাইটর হলেন হ্যাপি।
স্বপ্নজয়ী স্টলটিতে সাজানো হয়েছে  মনোমুগ্ধকর ও দৃষ্টি নন্দিত  পাট দিয়ে তৈরি বিভিন্ন  পণ্য সমূহ দিয়ে । পণ্যের মধ্যে রয়েছে হাতে তৈরি করা জুট ব্যাগ,জুট শো পিস,জুট ফুলদানী,জুট মিররসহ নানা ধরনের আকর্ষণীয় পণ্য।
২৫ এপ্রিল হইতে ২৯ এপ্রিল পর্যন্ত এই মেলা সকাল ১০ টা হইতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকিবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর