নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া
নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া
শুক্রবার (১৭ এপ্রিল) জুম্মার নামাজের পর কাশীপুর কেন্দ্রীয় ঈদ মসজিদ সহ শহরের আরো ১৮ টি মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়ার আয়োজন করে মরহুমের ছোট ভাই মো.রবিন খান।
কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে দোয়া ও মোনাজত পরিচালনা করেন মুফতি আমিনুল ইহসান ।
১ নং বাবুরাইল তারা মসজিদ নিবাসী মৃত মো.মুসলিম আলি খান বীর মুক্তিযোদ্ধা তার বড় ছেলে মৃত মো. তানবীরা আহমেদ ফিরোজ খান।
মরহুম ফিরোজ খান সাবেক সদর থানার যুবদলের যুগ্ন আহবায়ক ছিল।
২০০৪ সালে ১২ এপ্রিল কোর্ট থেকে হাজিরা দিয়ে আসার সময় উওর চাষারা এ বি সি ইন্টারন্যাশনাল স্কুলের
সামনে সন্ত্রাসিদের গুলিতে তিনি নিহত হন।
নিহতের ঘটনার পর ১০ জন এবং অজ্ঞত ৭-৮ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়।
তৎক্ষণাৎ ৪ জন আসামি গ্রেফতার হলেও অদৃশ্য কারণে দীর্ঘ ২২ বছর যাবত বাকি আসামীদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। মামলাটি এখনো আদালতে চলমান রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে নিহতের ছোট ভাই রবিন তার ভাইয়ের হত্যার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন প্রশাসন ও আদালতের কাছে।
কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ সহ আরো ১৮ টি মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।








আপনার মন্তব্য প্রদান করুন...