বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ৪ ফার্মেসিকে ১৮ হাজার টাকা অর্থ দন্ড ঈদের বিশেষ নাটক “আগে প্রেম পরে বিয়ে ” তে ঘটক হয়ে আসছেন মোখলেসুর রহমান তোতা ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ – নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সেবা গ্রহীতাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘স্নেহকুঞ্জ’ শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক মাহবুব আলম ও সদস্য সচিব মোহাজ্জেম হোসেন সাগর কাব্যছন্দ সাহিত্য   ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন ডালিম 

যারা জনগণের বিপক্ষে কাজ করবে, তাদের পরিণতি শেখ হাসিনা’র মতোই হবে: মতিউর রহমান আকন্দ

বর্তমান সংবাদ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৯ মে, ২০২৬

 জুলাই আন্দোলনে ১৩৭ জন শিশুর জীবননাশ হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপতির আদেশে যদি গণভোট সঠিক না হয়, তবে এ-ই সংসদও সঠিক নয়। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় কৃতিত্ব জামায়াতে ইসলামীর। অথচ জুলাই সনদ অনুযায়ী দুইবারের বেশী প্রধানমন্ত্রী না থাকার বিধান এবং দুর্নীতি দমনের রূপরেখা থাকলেও বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দলীয় ও ঋণখেলাপি গভর্নর নিয়োগ দিয়ে রাষ্ট্রকে সংকটে ফেলা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জনগণের বিপক্ষে কাজ করবে, তাদের পরিণতি শেখ হাসিনা’র মতোই হবে।

‎শুক্রবার (৮ মে) বিকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে ‎‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ এ-সব কথা বলেছেন।

প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন- ২০২৪ সালের পরবর্তী ২৭০ দিনে প্রায় ৪৭টি প্রস্তাবনা ছিলো এবং সিদ্ধান্ত ছিলো একই দিনে গণভোট হবে।তিনি সরকারের প্রতি তীব্র সমালোচনা করে বলেন, আপনারা বিশ্বাস ভঙ্গ করেছেন, জনগণের সাথে প্রতারণা করছেন।

‎‎ও-ই সেমিনারে সভাপতির বক্ত্যবে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন- জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া মানে শহীদের রক্তের সাথে গাদ্দারি করা। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেবোনা। জুলাই সনদ কার্যকর না হলে, স্বৈরাচারীদের মতো তাদেরও বিদায় ঘণ্টা বাজবে।

‎নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন ও এড. আব্দুস সামাদ মোল্লা’র সঞ্চালনায় সেমিনারে ও-ই সময় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মমিনুল হক সরকার, মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ূম, বাংলাদেশ খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ওবাইদুর রহমান নদভী, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ. এম. নাসির উদ্দিন, এবি পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহজাহান খান, আইনজীবী ফোরাম এর সভাপতি এড. জাহাঙ্গীর দেওয়ান, জুলাই যোদ্ধা শহীদ আদিল’র পিতা এবং জুলাই যোদ্ধা সুমন।

‎এছাড়াও ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিব্বুর রহমান ও মহানগর ছাত্র শিবিরের সভাপতি অমিত হাসান সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়নে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মোঃ আবদুল জব্বার’র সভাপতিত্বে ও-ই সেমিনারে অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহমদ, আইনজীবী ব্যরিস্টার আল মামুন রাসেল প্রমূখ।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর