শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিব’কে নিযুক্ত করায়  শরিফুল ইসলাম রোকনের ফুলের শুভেচ্ছা  সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি, বিস্কুট, স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জ সদর উপজেলা’য় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিনব্যাপী  বিতর্ক উৎসব  বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:  রোকসানা ইসলাম  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক জেলা পর্যায়ের  সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও সনদপত্র প্রদান

সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ হোন: প্রগতি লেখক সংঘ

বর্তমান সংবাদ ডেস্ক / ২৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

 

সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ হোন
—— প্রগতি লেখক সংঘ

বাংলা বর্ষবরণ উপলক্ষে আজ ২৫ এপ্রিল ২০২৬ শনিবার নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার ৮৯ তম সাহিত্য আড্ডায় ‘লোকজ সংস্কৃতিতে শোষণ ও সংগ্রাম’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেন। প্রবন্ধ উপস্থাপনের পর আলোচনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহ-সভাপতি এডভোকেট বিলকিস ঝর্ণা, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, অর্থ সম্পাদক দীপঙ্কর দে, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, দুলাল সাহা, কবি রঘু অভিজিৎ রায়, নারী নেত্রী সাহানারা বেগম, শোভা সাহা, নির্মল সাহা, শুক্কুর মাহমুদ জুয়েল, জ্যোতির্ময় দাস, কবি মিথুন খান প্রমুখ।

আলোচনা সভায় স্বরচিত কবিতা পাঠ করেন, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি পিংকি আক্তার, কবি রওশন আরা, কবি জয়নুল আবেদীন জয়, কবি মিথুন খান, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি ফাল্গুনী দাস প্রমুখ‌।

সংগীত পরিবেশন করেন শুক্কুর মাহমুদ জুয়েল।

আলোচনায় নেতৃবৃন্দ বলেন, লোকজ সংস্কৃতির ওপর নানামুখী আক্রমণ আসছে‌। আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রদায়িক সংস্কৃতি সামনে এনে প্রগতিশীল সংস্কৃতির ওপর হামলা ও আক্রমণ করা হচ্ছে। বাউল গান, পালা গান, নাটক ও লালন আখড়ায় হামলা অব্যাহত আছে। শত শত মাজার ভাঙ্গা হয়েছে‌‌। মাজারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অনেকে। সংস্কৃতির ওপর হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে দেশের সকল সংস্কৃতি কর্মীদের আজ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। নেতৃবৃন্দ লোকজ সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।‌‌

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর