শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিব’কে নিযুক্ত করায়  শরিফুল ইসলাম রোকনের ফুলের শুভেচ্ছা  সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি, বিস্কুট, স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জ সদর উপজেলা’য় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিনব্যাপী  বিতর্ক উৎসব  বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:  রোকসানা ইসলাম  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক জেলা পর্যায়ের  সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও সনদপত্র প্রদান

সোনারগাঁওয়ে আর জে এফ’র নবগঠিত কমিটির ইফতার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মাসুদ রানা, সোনারগাঁও প্রতিনিধিঃ / ৩২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সোনারগাঁওয়ে আর জে এফ’র নবগঠিত কমিটির ইফতার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত কলাপাতা রেস্টুরেন্টে সোনারগাঁও উপজেলায় আর জেএফ এর নবগঠিত কমিটির এই ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় আর জে এফ এর নবগঠিত সোনারগাঁও শাখার কমিটির সভাপতি ফাহাদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল হোসেন মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসাতুশ শরফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আরএফ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এসএম জহিরুল হক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, থানা বিএনপির সহ -সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ সরকার, মোগরাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আবু জাহের আলী, এডভোকেট মোঃ রনি মিয়া, সাবেক মেম্বার মানিক মিয়া, সমাজ সেবক হাজী আঃ সামাদ, সাংবাদিক মোঃ ফজলে রাব্বি সোহেল, সাংবাদিক মইন আল হোসেন ভুইয়া, সাংবাদিক ভিপি পারভেজ, সাংবাদিক আবদুল করিম, সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক শাহজালাল, সাংবাদিক শামীম হোসেন, সাংবাদিক মোক্তার হোসেনসহ আরো অনেকে।
এ সময়, ইফতার ও দোয়া মাহফিলে গুণীজন সংবর্ধনায় ক্রেস্ট প্রদান করা হয় এবং ইফতার মাহফিলে সোনারগাঁও উপজেলায় সাংবাদিকদের আর জে এফ এর নতুন কমিটি গঠনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সঠিকভাবে কাজ করার ও দেশবাসি সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর