সোনারগাঁওয়ে কেয়ার এন্ড কিউর ফার্মেসি’র শুভ উদ্বোধন
সোনারগাঁওয়ে কেয়ার এন্ড কিউর ফার্মেসি এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার প্রিন্সিপাল প্লাজার নিচতলায় এ ফার্মেসীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বত্বাধিকারী মোঃ সিদ্দিক জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহিবুল্লাহ।
অনুষ্ঠানে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহিবুল্লাহ বলেন, সবাইকে শুভ কামনা জানাই। মানসম্মত পণ্য বিক্রি ও ক্রেতা সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে পরামর্শ রইলো। সোনারগাঁওয়ে আমার একটাই শ্লোগান ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে ‘।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আলাভী জামাল, রামিশা রহমান, আলআমিন জামাল, মোঃ কাওসার জামাল, দি জামাল এন্ড কোম্পানির সিইও মোঃ হেলাল উদ্দিন, এমআইসি এডমিন উত্তম ভৌমিক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক তত্বাবধানে ছিলেন, মেডিসিন ডিপার্টমেন্ট এর মোঃ কাইউম সরকার ও সুপার ষ্টোর ডিপার্টমেন্ট এর রেজাউল করিম রবিন। উদ্বোধন শেষে কেক কেটে আমন্ত্রিত অতিথি সবাইকে মিষ্টি মুখ করানো হয়।








আপনার মন্তব্য প্রদান করুন...