শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিব’কে নিযুক্ত করায়  শরিফুল ইসলাম রোকনের ফুলের শুভেচ্ছা  সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি, বিস্কুট, স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জ সদর উপজেলা’য় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিনব্যাপী  বিতর্ক উৎসব  বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:  রোকসানা ইসলাম  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক জেলা পর্যায়ের  সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও সনদপত্র প্রদান

সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, টাকা ও মোবাইল লুট

বর্তমান সংবাদ ডেস্ক / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নগদের একটি ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। একদল সশস্ত্র দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন ডিস্ট্রিবিউটর।
শনিবার (২ মে) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় জালাল টাওয়ারে অবস্থিত নগদের ডিস্ট্রিবিউটর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, সকাল ৯টার দিকে আট থেকে ১০ জনের একটি সশস্ত্র দল শর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে। তারা সেখানে উপস্থিত কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে আহত করে। দুর্বৃত্তরা ড্রয়ারে থাকা নগদ সাত লাখ টাকা, পাঁচটি দামি মোবাইল ফোন এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুটে নেয়।
ঘটনার পরপরই সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ডিস্ট্রিবিউটর আল আমিন বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আট থেকে ১০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিববুল্লাহ বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর