শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিব’কে নিযুক্ত করায়  শরিফুল ইসলাম রোকনের ফুলের শুভেচ্ছা  সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি, বিস্কুট, স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জ সদর উপজেলা’য় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিনব্যাপী  বিতর্ক উৎসব  বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:  রোকসানা ইসলাম  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক জেলা পর্যায়ের  সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও সনদপত্র প্রদান

সোনারগাঁওয়ে বিলুপ্ত প্রাণী তক্ষকসহ আটক-২

মাসুদ রানা, সোনারগাঁও প্রতিনিধিঃ / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৪ মে, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতু টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ এর ১০ ধারায় অপরাধ ও ৪৪(১) ধারায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
আটকৃতরা রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈল এর ছেলে মোঃ খায়রুল ইসলাম(৪৬) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ কুমিল্লা থানার বড়ধনপুর এলাকার সিদ্দিকের স্ত্রী তানজিনা (৩৫)।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক চট্রগ্রাম জেলার লালমাই পাহাড় হতে বাস যোগে ঢাকা পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি জীবিত তক্ষক উদ্ধার এবং পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা এবং উদ্ধার করা তক্ষকটি পরবর্তী কার্যক্রমের জন্য বন বিভাগের কর্মকতাদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় সোনারগাঁও জোনের ফরেস্ট অফিসার সাব্বির হোসেন, এসআই আরিফসহ সোনারগাঁও থানার অন্যান্য পুলিশস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর