সোনারগাঁওয়ে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পবিত্র মাহে রমজান ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর হাজী আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসায় স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা, রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানের উদ্যোগে এ মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান। এসময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবপুর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী নুরুজ্জামান প্রধান।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন খান। অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মোনাজাত শেষে উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।








আপনার মন্তব্য প্রদান করুন...