শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিব’কে নিযুক্ত করায়  শরিফুল ইসলাম রোকনের ফুলের শুভেচ্ছা  সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি, বিস্কুট, স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জ সদর উপজেলা’য় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিনব্যাপী  বিতর্ক উৎসব  বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:  রোকসানা ইসলাম  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক জেলা পর্যায়ের  সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও সনদপত্র প্রদান

হাজীগঞ্জ নবু মিস্ত্রী জামে মসজিদ এর জমিতে মতিন গংদের বেআইনী ভাবে দখলের  সাইনবোর্ড স্থাপন; প্রতিকার পেতে মসজিদ কমিটির  থানায় অভিযোগ 

বর্তমান সংবাদ ডেস্ক / ১৮২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকায় জনৈক মৃত নবু মিস্ত্রী  এর ওয়াকফকৃত জমিতে হাজীগঞ্জ নবু মিস্ত্রী জামে মসজিদ স্থাপিত। এবং  ওয়াকফ এর কতক জমি দীর্ঘদিন যাবৎ মসজিদের বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে। গত ২৪ এপ্রিলে বেলা অনুমান ৩টায় আঃ মতিন (৭৪), পিতা: মৃত মোহাম্মদ আলী, ২. জিন্নাহ (৫৫), পিতা: মৃত তারা মিয়া, ৩. মিরাজ (৪২), পিতা: মৃত আব্দুল আউয়াল, ৪. মোঃ হানিফ (৪৫), পিতা: মৃত তারা মিয়া, সর্ব সাং- হাজীগঞ্জ, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের একটি সংঘবদ্ধ অপরাধী চক্র মসজিদের ভূমি বেআইনী ভাবে দখলের উদ্দেশ্যে উক্ত ভূমিতে তাহাদের নামে সাইনবোর্ড স্থাপন করে। এ তথ্য পেয়ে পরবর্তীতে মসজিদ কমিটির লোকজন ও মুসল্লীরা ক্ষিপ্ত হয়ে সাইনবোর্ড উপড়ে ফেলে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে মসজিদ কমিটির সভাপতি  মৃত সাদেক মিয়া’র পুত্র ডাঃ জসিম উদ্দিন (৭৫)  ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
ঘটনার সূত্রে জানা যায় যে, ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ মৌজাস্থিত সিএস ৮৪ নং খতিয়ান ভুক্ত সিএস ও এসএ- ৮৭, আরএস- ১৭২নং দাগে ৬৬ শতাংশ সম্পত্তি জনৈক মৃত নবু মিস্ত্রী তিনি হাজীগঞ্জ নবু মিস্ত্রী জামে মসজিদ এর নামে ওয়াকফকৃত করে যান। উক্ত সম্পত্তি দীর্ঘদিন যাবৎ মসজিদের বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে।
কিন্তুু কতিপয় অসাধু ব্যক্তি  মসজিদের ভূমি বেআইনী ভাবে দখলের উদ্দেশ্যে গত ২৪ এপ্রিল বেলা ৩ টায়  আঃ মতিন,  জিন্নাহ,  মিরাজ ও মোঃ হানিফ  উক্ত ভূমিতে লোকজন নিয়ে এসে  তাহাদের নামে একটি  সাইনবোর্ড স্থাপন করে এবং মসজিদ কমিটির সভাপতিসহ মসজিদের অন্যান্য  সদস্যদেরকে গালিগালাজ করা সহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান করে চলে। এ সূত্র ধরে  ২৮ এপ্রিল অনুমান ০৬:৩০ ঘটিকার সময় গ্রাম বাসীরা মসজিদে মাগরিবের নামাজের পর মুসল্লিরা বিষয়টি জানতে পেরে উত্তেজিত হয়ে  জমিতে লাগানো অবৈধ দখলদারদের  সাইনবোর্ড উপড়ে  ফেলে। এ ঘটনার প্রেক্ষিতে  অপরাধীরা বিভিন্ন সময়ে মসজিদ কমিটির  সভাপতি ডাঃ জসিম উদ্দিদ  সহ  মসজিদ কমিটির অন্যান্য সদস্যদেরকে  গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান করিয়া আসিতেছে। অবৈধ দখলদারদের এ অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে ঘটনার বিষয়ে  আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মসজিদ কমিটির পক্ষে সভাপতি ডাঃ জসিম উদ্দিন  বাদী হয়ে ২৯ এপ্রিল ফতুল্লা মডেল থানায়  লিখিতভাবে একটি  অভিযোগ দায়ের করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর