বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ৪ ফার্মেসিকে ১৮ হাজার টাকা অর্থ দন্ড ঈদের বিশেষ নাটক “আগে প্রেম পরে বিয়ে ” তে ঘটক হয়ে আসছেন মোখলেসুর রহমান তোতা ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ – নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সেবা গ্রহীতাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘স্নেহকুঞ্জ’ শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক মাহবুব আলম ও সদস্য সচিব মোহাজ্জেম হোসেন সাগর কাব্যছন্দ সাহিত্য   ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন ডালিম 

কাব্যছন্দ সাহিত্য   ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন ডালিম 

বর্তমান সংবাদ ডেস্ক / ১৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১০ মে, ২০২৬

সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও এর  মুখপত্র সাহিত্য সাময়িকী কাব্য ছন্দ এর অভিষেক, ৩য় বর্ষ পূতি,  কাব্য ছন্দ সাহিত্য    ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ সাহিত্য বিশেষ অবদানের জন্য  কবি, সাংবাদিক,  সংগঠক ও দৈনিক ডান্ডিবার্তা বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিমকে প্রধান অতিথি  বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও জাতিসওার কবি মুহম্মদ নুরুল হুদার কাছ থেকে ক্রেস্ট তুলে দেন।
৯ মে, শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির  জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও নাট্যকার, বাংলা একাডেমি’র জীবন  সদস্য- মু: জালাল উদ্দিন নলুয়া। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি,গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো: আমির হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি, শিক্ষক ও প্রবীন সাংবাদিক রণজিৎ মোদক, সাহিত্য সাময়িকী কাব্য কথা এর সম্পাদক ও প্রকাশক পুঁথি সম্রাট জালাল খান ইউসুফী,জেনারেশন পিপিএ এর পাবলিকেশন ও সাহিত্যিক ও সংগঠক মো: মাজহারুল ইসলাম কিসলু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতালেব ও কবি ও আলোচক করীম রেজা।
স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও  আলোচনা শেষে সামাজিক, মানবিক সেবামূলক কাজে  সাহিত্য, কর্মদক্ষতায়, সাংগঠনিক দক্ষতায় ও নারী উদ্দ্যোক্তা দের কাজের প্রতি উৎসাহিত করতে মোট ২০ জনকে  কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান এবং স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী ৬ জনের  মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।  পরিশেষে কাব্যছন্দ এর কার্যকরী কমিটি (২০২৬-২০২৯ খ্রী:) এর ১৭ সদস্যদের নাম ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি হলেন মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। কমিটি ঘোষণার পর  ৩ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি কাজী আনিসুল হক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর