বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও ভূমি অফিস উদ্বোধন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

অটোমেটেড ভূমি সেবা সিস্টেম অগ্রগতি পর্যালোচনা সভায় এই পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প”-এর আওতায় নিয়োজিত ইউএনডিপি কর্তৃক অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রি.নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

আরো উপস্থিত ছিলেন- উপদেষ্টা, ভূমি ব্যবস্থাপনা প্রকল্প; প্রকল্প পরামর্শক, ভূমি ব্যবস্থাপনা প্রকল্প, নারায়ণগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসকগণ, নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারগণ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সহ জেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। সভায় অটোমেটেড ভূমি সেবা কার্যক্রম বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবা প্রাপ্তি সহজতর হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে। অটোমেশন কার্যক্রমের ফলে ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে, যা দুর্নীতি প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখবে।

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এ আয়োজনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর