বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন জাগায়-ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা আর্থিক অনুদানের চেক বিতরণ  

জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ১০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য এই দিনটি বিশেষভাবে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ । বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ। আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করেছি।

বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নতুন বছরের যাত্রা শুরু করেছি। শোভাযাত্রায় গ্রামীণ ও দেশীয় ঐতিহ্যের বহুমাত্রিক উপস্থাপন ছিল বৈশাখী শোভাযাত্রায় । সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয় জাতীয় সংগীতের মাধ্যমে।জেলা প্রশাসন কার্যালয়ের সামনের বৈশাখী মেলায় দেশীয় সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে, পাশাপাশি পান্তা-ভাত, রকমারি দেশীয় ভর্তা ও মাছের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক মো: রায়হান কবির আরও বলেন, নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ যারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার সম্মিলিত উপস্থিতিতেই বৈশাখী আয়োজন টি সফল হয়েছে।

তিনি বলেন, জাতি হিসেবে যে আমরা ঐক্যবদ্ধ সেটি প্রদর্শন করা এবং নারায়ণগঞ্জে আমাদের সবার সহঅবস্থান রয়েছে এই বিষয়টি তুলে ধরা। আমরা চাই, শুধু বছরের প্রথম দিনই নয়, বরং বছরের বাকি সময়গুলোতেও যেন আমরা এভাবেই সম্মিলিতভাবে থাকতে পারি।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জকে অর্থনীতি ও উন্নয়নের অগ্রকাতারে রাখতে চাই। সেই অর্থে আজকের এই সহঅবস্থান বজায় রাখতে হবে। আমরা প্রত্যাশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জ যেমন এগিয়ে যাবে, তেমনি বাংলাদেশও উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর