সংবাদ শিরোনাম
কাঁচপুর সেতু সংলগ্ন এলাকা, কাঁচপুর, সোনারগাঁও এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
৬ এপ্রিল সোমবার বেলা ১১:৩০ থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত কাঁচপুর সেতু সংলগ্ন এলাকা, কাঁচপুর, সোনারগাঁও এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কাঁচপুর মৌজার দাগ নং ১২৫, ১২৬, ১২৮, ১২৯, ১৭৩, ১৭৪, ১৭৬ দাগের মোট ১.০২ একর জায়গা থেকে অবৈধভাবে স্থাপিত ৩০০ দোকান উচ্ছেদ করা হয়।
এই অভিযান পরিচালনা করেন রাশেদ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।
আজকের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অভিযান কালে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, কাঁচপুর থানা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী, সার্ভেয়ার উপস্থিত থেকে সহায়তা করেন।
জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর








আপনার মন্তব্য প্রদান করুন...