বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন জাগায়-ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা আর্থিক অনুদানের চেক বিতরণ  

নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা আর্থিক অনুদানের চেক বিতরণ  

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ১৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

১৩ এপ্রিল, সোমবার  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যান সমিতির আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষা বৃত্তি, সাধারণ চিকিৎসায় এককালীন অনুদান এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য মঞ্জুরকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দীন মন্টু।

এসময় আরো উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির,জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নারায়ণগঞ্জ এর সদস্যবৃন্দ এবং চেক গ্রহণকারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মো: রায়হান কবির তাঁর বক্তব্যে বলেন, আমি অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যান সমিতির আয়োজনে শিক্ষা বৃত্তি, সাধারণ চিকিৎসায় এককালীন অনুদান এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য মঞ্জুরকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। এই আর্থিক সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে এবং অসহায় মানুষদের চিকিৎসা সেবা পেতে সাহায্য করবে।এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি উপকারভোগীদের যথাযথভাবে অনুদানের অর্থ ব্যবহারের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর