বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন জাগায়-ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা আর্থিক অনুদানের চেক বিতরণ  

দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে হবে:ডিসি মোঃরায়হান কবির

নিজস্ব প্রতিনিধি- / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে নারায়ণ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড-ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃরায়হান কবির।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ বাস্তবায়ন করেন‌।

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচায় প্রান ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

বিভিন্ন প্রতীকি মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস, রেড ক্রিস, স্কাউট ও বিভিন্ন স্কুল, কলেজ এর ছাত্র ও ছাত্রীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকব। শিল্প কারখানায় দুর্যোগের মোকাবিলা করার প্রস্তুতি রাখতে হবে। কারণ নারায়ণগঞ্জ জেলা একটি শিল্পাঞ্চল এলাকা। এখানে হাজার হাজার মিল ফ্যাক্টরি আছে। তাই আমাদের মাঝে সচেতনতা বেশি বৃদ্ধি করা প্রয়োজন এবং সচেতন হওয়াও প্রয়োজন বলে মনে করি। উন্নত রাষ্ট্রে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এর গাড়ি শব্দ শুনলে অন্যান্য গাড়িগুলি রাস্তায় থেমে গিয়ে ওই এম্বুলেন্স ও ফায়ার সার্ভিস গাড়িকে যাওয়ার রাস্তা করে দেয় কারন ওরা অনেক সচেতন তাই। আমাদেরকে অনেক সচেতন হতে হবে।তাহলে অনেক বড় ধরনের বিপদ আপদ ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাব।অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিস্টেম ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আফরিন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর