রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন

নারায়ণগঞ্জের সস্তাপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক / ১৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এম.এ মান্নান আকন্দ স্মরণে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও চক্ষু রোগের চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সদর উপজেলার সস্তাপুর গাবতলায় চলে এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম।

মুক্তিযুদ্ধ ইসলামী পাঠাগারের আয়োজনে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোহাম্মদ নুর আলম আকন্দ’র সভাপতিত্বে এ মানবিক আয়োজনে যৌথভাবে সার্বিক সহযোগিতায় ছিল মুক্তিযোদ্ধা সাংবাদিক কল্যাণ ও পূর্ণবাসন সমবায় সমিতি, কামরুন নাহার যুব সংস্থা এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা সমাজ উন্নয়ন সংস্থা। বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবায় ছিল ‘মা চক্ষু হাসপাতাল’। এখানে বিভিন্ন বয়সী রোগীদের চোখের পাওয়ার পরীক্ষা সহ চশমা দেয়া হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য মাইনুদ্দিন মেম্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সদর উপজেলা সমাজ উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক ও মানবাধিকার কর্মী এ কে এম শফিউল আলম, মানবাধিকার কর্মী রোটারিয়ান ফেরদৌসী আক্তার রেহেনা (চেয়ারম্যান, সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন), গণমাধ্যম ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, নূর মোহাম্মদ প্রধান, আব্দুল লতিব প্রধান, মতিন প্রধান, আলী আকবর প্রধান, মোঃ শাহ আলম প্রধান, বাইজিদ আকন্দ নূরানী, লাবিব আকন্দ ওমরসহ সস্তাপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, শ্রমিক, মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন পেশাজীবী মানুষ চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর