শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিব’কে নিযুক্ত করায়  শরিফুল ইসলাম রোকনের ফুলের শুভেচ্ছা 

প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

শনিবার (১৩ জুন, ২০২৬) দুপুরে কক্সবাজারের পিএমখালীর ডুলাহাজারা মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির শুভ সূচনা করেন।

প্রধানমন্ত্রীর এ কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ জুন শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইসদাইর ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে  জেলার মূল কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনুর খান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

কর্মসূচিতে আরও অংশ নেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাইন উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল ইসলাম সুজন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসন সূত্র জানায়, কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে জনসাধারণকে এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর