নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
১৩ জুন শনিবার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ – নারায়ণগঞ্জ জেলা ফোরাম এর আয়োজনে সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত নারায়ণগঞ্জ ব্লু পিয়ার রেস্টুরেন্টে Building Youth Leadership on Pluralism & Social Harmony প্রকল্পের অংশ হিসেবে “নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। উপস্থাপনা করেন রিজিওনাল কো-অর্ডিনেটর তৌফিক জিল্লুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের চিফ ইয়ুথ মোবিলাইজার শশাঙ্ক বরন রয়, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, সুশাসনের জন্য নাগরিক – সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, জাতীয় নাগরিক পার্টি -এনসিপি নারায়ণগঞ্জ জেলা আহবায়ক যুবায়ের সর্দার, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, জাতীয় যুব শক্তির সদ্য সাবেক সিনিয়র সংগঠক জাহিদুল হক বাঁধন, বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলার সাবেক সমন্বয়কারী ইকবাল হোসেন বিজয়, নারায়ণগঞ্জ জেলা ডিবিসি নিউজ ও আজকের পত্রিকার প্রতিনিধি সাবিত আল হাসান, দৈনিক বজ্রধ্বনি সম্পাদক ডা. শাহাদাত হোসেন তৌহিদ, প্রমুখ।
সংলাপে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী মো.রাকিবুল হাসান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মশালা সম্পাদক শফিকুল ইসলাম।
উক্ত সংলাপে ৪০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপে অংশগ্রহণ করে তরুণরা সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা গুলো তুলে ধরেন এবং প্রত্যাশা ব্যক্ত করে। রাষ্ট্র সংস্কার, নাগরিক নিরাপত্তা, ধর্ষণ প্রতিরোধ, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।







আপনার মন্তব্য প্রদান করুন...