বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন জাগায়-ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা আর্থিক অনুদানের চেক বিতরণ  

নারায়ণগঞ্জে হাজীদের জন্য ০৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

০৬ এপ্রিল, সোমবার  নারায়ণগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর যৌথ ব্যবস্থাপনায় আসন্ন হজ পালনকে কেন্দ্র করে হাজীদের জন্য আয়োজিত ৩ দিন ব্যাপী হজ প্রশিক্ষণ ২০২৬” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী হাজীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

তিঁনি তাঁর বক্তব্যে বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত, তাই সঠিক নিয়ম-কানুন ও প্রস্তুতি সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে হাজীরা হজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন এবং সুষ্ঠুভাবে হজ পালন করতে সক্ষম হবেন।

প্রশিক্ষণে হজের আনুষ্ঠানিকতা, করণীয় ও বর্জনীয় বিষয়, স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবধর্মী দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর