বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন জাগায়-ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা আর্থিক অনুদানের চেক বিতরণ  

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ

প্রেস বিজ্ঞপ্তি: / ১১৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ

প্রেস বিজ্ঞপ্তি : সাংবাদিক সমাজের কল্যাণে অধিকার দাবি এবং আদায় ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হবার আহ্বান নিয়ে ২০২৫ সালে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি(NJU) আত্মপ্রকাশ ঘটে। ১২ এপ্রিল রোববার সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি বিলুপ্ত করে ২১ সদস্য বিশিস্ট কার্যকরী কমিটি(২০২৬-২০২৮) নাম ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি দৈনিক আমার সময় প্রতিনিধি ও নিউজ পোর্টাল বর্তমান সংবাদবিডি২৪ডটকম এর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক দৈনিক ভোরের সময় প্রতিনিধি ও বিদ্যুৎ টাইমস -এর সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ।

১২ এপ্রিল রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ আবেদীন ভীলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন -সিনি: সহ-সভাপতি পদে- কাজী আনিসুল হক হীরা, দৈনিক আজকের নীর বাংলা, সহ-সভাপতি পদে-মো: আসলাম মিয়া, দৈনিক ঢাকা প্রতিদিন, সহ- সাধারণ সম্পাদক পদে-মো: মনিরুল ইসলাম মনির হোসেন, দৈনিক বাংলাদেশের আলো, সাংগঠনিক সম্পাদক পদে-এম,আর হায়দার রানা,
দৈনিক আজকের নীর বাংলা , অর্থ সম্পাদক পদে-আবুল কালাম সরদার,সাপ্তাহিক রুদ্র কন্ঠ, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে-মোঃ শাহ আলম,এন,এ,এন,টিভি,দপ্তর ও প্রচার সম্পাদক পদে-হারুন অর রশিদ সাগর,দৈনিক দেশের আলো,আইন বিষয়ক সম্পাদক পদে- এড: সাহিদুল ইসলাম টিটু, দৈনিক জন্মভূমি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে- মোঃ মোজ্জাম্মেল হোসেন লিটন দৈনিক অগ্রবাণী প্রতিদিন , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে- জাকির আহমেদ, দৈনিক খবর প্রতিদিন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, এইচ.এম.সেকান্দার আলী, দৈনিক রুদ্র বার্তা, সোহেল গাজী, বিজয় টিভি, মুন্না খান,সময়ের কন্ঠস্বর,আল আমিন, দৈনিক এশিয়ান এইজ, মো: কাউছার হোসেন, দৈনিক ভোরের সময়, মোঃ সাজ্জাদ আহমেদ খোকন, দৈনিক অন্য কন্ঠ, ওয়ারদে রহমান, রুদ্র কন্ঠ, মোঃ শাহ আলম, দৈনিক সবার কন্ঠ, মোঃ শাহিন আহমেদ, সাপ্তাহিক দূর্ণীতির চিত্র।

উল্লেখ্য, ‘সত্যের পথে, সাংবাদিকদের ঐক্যে’ শ্লোগান কে ধারন করে গত বছরের ২৫ জুন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (NJU) স্থানীয় সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশের পর থেকেই যথাসাধ্য মতো সাংবাদিকদের কল্যাণে ও সামাজিক সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর