রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন

নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান 

বর্তমান সংবাদ ডেস্ক / ১৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর  ইউনিয়নের বাসিন্দা নারী সংবাদকর্মী ও ‘জুলাই যোদ্ধা’ নার্গিস আক্তার নিশা বর্তমানে কিডনি রোগে গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। প্রয়োজনীয় অর্থের অভাবে তার চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নার্গিস আক্তার নিশি পেশায় একজন সাংবাদিক। তার পিতা মৃত মোঃ মন্তাজ উদ্দিন, মাতা মৃত আঙ্গুরা বেগম এবং স্বামী মৃত আব্দুর রাজ্জাক। তার স্থায়ী ঠিকানা দেলপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

২০২৪ সালের ২০ জুলাই সাইনবোর্ড এলাকায় সংঘটিত এক সহিংস ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে ঢাকা বিভাগের (গ) ক্যাটাগরির ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত করা হয় (গেজেট নম্বর–১৪৭২)। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভোগার পর সম্প্রতি তার কিডনি রোগ ধরা পড়ে, যা এখন জটিল আকার ধারণ করেছে। আর্থিক সংকটের কারণে বর্তমানে তার চিকিৎসা প্রায় বন্ধ হবার পথে।

চিকিৎসার ব্যয় বহন  করতে না পারার কারণে তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি ঘটছে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, তিনি কিডনি জনিত জটিলতায় ভুগছেন। এর ফলে তার কোমরে তীব্র ব্যথা, মাথা ও ঘাড়ে যন্ত্রণা এবং এক হাতে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে। পাশাপাশি প্রস্রাবে সংক্রমণ ও রক্ত জমাট বাঁধার সমস্যাও দেখা দিয়েছে, যা অত্যন্ত কষ্টদায়ক।

ব্যক্তিগত জীবনেও তিনি চরম অসহায় অবস্থায় রয়েছেন। তার বাবা-মা ও স্বামী কেউই জীবিত নেই। একমাত্র ১১ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। ফলে শিশুটির ভবিষ্যৎও গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।

এমতাবস্থায় দেশ-বিদেশে অবস্থানরত বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে তার চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একজন মায়ের জীবন এবং রক্ষা করতে পারে একটি শিশুর ভবিষ্যৎ।

সহায়তা পাঠানোর নম্বর (বিকাশ): ০১৭২৮০৬০৯২৭

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর