প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ
নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সন্ত্রাসীদের হামলায় বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের হাতে এক লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি অবগত হয়েছেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার যেন নিরাপদ ও স্বাভাবিকভাবে বসবাস করতে পারে, সে বিষয়েও প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক বারী ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য রিয়াদ মাহমুদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ ফতুল্লা থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।








আপনার মন্তব্য প্রদান করুন...