রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন

ফতুল্লার হাজীগঞ্জে ভূমিদস্যুদের কবল থেকে ঈদগাহ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বর্তমান সংবাদ ডেস্ক / ৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে ভূমিদস্যুদের কবল থেকে ঈদগাহ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে হাজীগঞ্জ বাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে হাজীগঞ্জ ও আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় তারা ‘ভূমিদস্যুদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘ইসলামের দুশমনরা হুঁশিয়ার, সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের খতিব ও হাজীগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইমরান হোসেন। তিনি অভিযোগ করে বলেন, হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের জন্য ৬৬ শতাংশ জমি ওয়াক্‌ফ করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে ওই জায়গা ঈদগাহ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এলাকাবাসী সেখানে ঈদের নামাজ আদায় করেন। কিন্তু সম্প্রতি একটি চক্র ঈদগাহের জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ ওঠে।

মুফতি ইমরান হোসেন বলেন, “স্পষ্ট ভাষায় বলতে চাই, হাজীগঞ্জ এলাকার ঈমানদার মুসলমানেরা জীবিত থাকা পর্যন্ত ঈদগাহের জায়গা নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। কারও হাত যত লম্বাই হোক, ঈদগাহ দখলের চেষ্টা করলে এলাকাবাসী তা প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, “ঈদগাহ মুসল্লিদের ধর্মীয় সম্পদ। এটি রক্ষায় সবাই ঐক্যবদ্ধ রয়েছে।”

সমাবেশে হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ ডা. জসিমউদ্দিন বলেন, “ঈদগাহ ও মসজিদের জন্য ওয়াক্‌ফ করা জমি নিয়ে বিরোধ সৃষ্টির চেষ্টা অত্যন্ত দুঃখজনক। এ কারণে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।”

তিনি বলেন, “আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মসজিদের জায়গা দখল করতে দেওয়া হবে না। প্রয়োজন হলে আইনের আশ্রয় নেওয়া হবে। কোনো কিছুর বিনিময়ে এ জায়গা ছাড় দেওয়া হবে না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর