রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বর্তমান সংবাদ ডেস্ক / ১৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ মাআসাপ বাংলাদেশ এর উদ্যোগে ১৯ মার্চ বৃহস্পতিবার ২৯ রমজান বিকাল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার সংগঠনের নির্বাহী কার্যালয়ের সামনে গরিব অসহায় দিনমজুর ও নিন্ম আয়ের শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মায়ের আঁচলের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক সাংবাদিক হারুল অর রশিদ সাগর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক তিনবারের মেম্বার আহসান উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক শওকত হোসেন গাজী , কুতুবপুর লাকিবাজার কমিটির সাধারণ সম্পাদক দুলাল বেপারী, মায়ের আঁচলের সাধারণ সম্পাদক ইব্রাহিম তালুকদার রিয়াদ, সদস্য মোঃ সুমন ভূইয়া, মোঃ সলিমুল্লাহ, কবি এমডি সোহেল, মাসুদুর রহমান সোহেল, সমাজসেবক জয়নাল আবদীন মিঠু ,আপেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বল্প আয়ের অনেক মানুষ আছেন যারা সংসারের খরচ মেটাতে গিয়ে ঈদের নতুন পোশাক বা প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন না। তাদের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানো উচিত। মায়ের আঁচল সংগঠনটি এই এই ধরনের কার্যক্রম প্রতি বছরই চালিয়ে আসছে এবং এই ধরনের মানবিক কাজ অবশ্যই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও দৈনন্দিন ব্যয়ের চাপের মধ্যে অনেক পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব।তাই বৃত্তবানদের অনুরোধ করছি এই ধরনের মানবিক কার্যক্রমে আপনারা পাশে এগিয়ে আসবেন সবসময়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ সাগর বলেন আমরা পবিত্র রোজার মাসে যেরকম ভাবে খরচ করে ইফতার করি এবং ঈদের মার্কেটিং বা কেনাকাটা করি এইটাকে যদি একটু কমিয়ে কিছু অংশ টাকা বাঁচিয়ে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেই তাহলে তাদের ঈদ এবং রোজা আরো বেশি সুন্দর এবং প্রাণবন্ত হয় এবং তারাও খুশি থাকে আমরা সবাই খুশি থাকতে পারি। তিনি আরো বলেন মায়ের আঁচলের পক্ষ থেকে প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার জন্য।আপনারা সবাই দোয়া করবেন যাতে প্রতিবছরই এইরকম কার্যক্রম চালিয়ে যেতে পারি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর