বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন জাগায়-ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা আর্থিক অনুদানের চেক বিতরণ  

স্কাউটিং তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে:নারায়ণগঞ্জ ডিসি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

৯ এপ্রিল, বৃহস্পতিবার  “স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার আয়োজনে নারায়ণগঞ্জে ‘৯ম নারায়ণগঞ্জ জেলা স্কাউট সমাবেশ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিফাত উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোহাম্মদ আলীনুর খান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, জেলা প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ, নারায়ণগঞ্জ জেলা স্কাউট কমিশনার ফজলুল হক ভূইয়া মন্টু সহ বিভিন্ন পর্যায়ের স্কাউট সংগঠক এবং স্কাউট শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,স্কাউটিং তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে। সমাজ ও দেশের উন্নয়নে স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিঁনি আরও বলেন যে, এ ধরনের সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়।

প্রধান অতিথি আশা প্রকাশ করেন যে, এ সমাবেশের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশটি সৈয়দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৯- ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর