বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন জাগায়-ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা আর্থিক অনুদানের চেক বিতরণ  

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর আয়োজনে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ কাচঁপরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম এবং উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বক্তব্যে বলেন, সরকারের পাঁচ বছরের পরিকল্পনার অংশ হিসেবেই এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি গাছ রোপণের পাশাপাশি সঠিকভাবে সংরক্ষণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।এই সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে সড়কের দুই পাশে পর্যায়ক্রমে আগামী ছয় মাসের মধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর