বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও ভূমি অফিস উদ্বোধন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল এর শপথ গ্রহণ

বর্তমান সংবাদ ডেস্ক / ৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল এর শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬, দুপুর ১২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত শপথ অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এর আগে সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর