রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন

কুতুবপুরে মাদক ব্যবসায়ীদের সংবাদ প্রকাশে সাংবাদিক মুন্না’কে যুবদল নেতা আব্দুল রহিমের হুমকি; থানায় অভিযোগ 

বর্তমান সংবাদ ডেস্ক / ২৭২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা কুতুবপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের সূত্র ধরে   র‌্যাব অভিযান চালানোয় সাংবাদিক মামুনুর রশিদ মুন্নাকে  ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠে এসেছে । এঘটনার বিষয়ে সাংবাদিক মুন্না   মঙ্গলবার সকালে  আব্দুর রহিমের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি  জিডি করেছেন বলে জানা যায়। সেই সাথে আরো জানা যায় যে – ডিজি হওয়ার সংবাদ পেয়ে বুধবার বিকেলে আব্দুর রহিমের নেতৃত্বে অন্তত অর্ধশতাধীক মাদক ব্যবসায়ীরা মুন্নার বাড়ির সামনে অবস্থান নিয়ে তাকে বাসা থেকে বের হওয়ার জন্য ডাকেন। এতে মুন্নার পরিবারসহ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

তথ্য মতে জানা যায় যে , মামুনুর রশিদ মুন্না “আওয়ার নারায়ণগঞ্জ” নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক। তিনি ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ঢাল তাজুর মাঠ সংলগ্ন হায়দার মিয়ার বাড়ির পাশে রাসেল ও নার্গিস নামে দুজন প্রকাশ্যে মাদক ব্যবসা করে। এ সংবাদটি  ভিডিওসহ সোমবার নিজ পোর্টালে সংবাদ প্রকাশ করেন। অনেকের ধারণা  এ সংবাদটি প্রচার হওয়ায় আদমজীনগর র‌্যাব-১১ এর সদস্যরা ওই মাদক স্পটে অভিযান চালায়। এ প্রেক্ষিতে  যুবদল নেতা আব্দুর রহিম  ক্ষিপ্ত হয়ে মুন্নাকে ফোন করে বলেন একটু দূরে থাকায় তুই জানে বেচে গেলি নয়তো র‌্যাবের সামনেই তকে হত্যা করতাম। তুই অনেক বিরক্ত করছ।

ঘটনার বিষয়ে মুন্না বলেন, কুতুবপুরে আব্দুর রহিমের শেল্টারে অনেক গুলো মাদকের স্পট চলে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করলেই রহিম তার লোক দাবী করে বিরক্ত না করতে আমাকে  হুমকি দেন। তার ভয়ে স্থানীয় লোকজনও প্রতিবাদ করতে পারেনা। তার এই মাদক ব্যবসার কারনে বিএনপি ও সহযোগী সংগঠন যুবদলের বিরুদ্ধে সাধারন মানুষের মুখে সমালোচনার ঝড় উঠেছে এবং এলাকার যুব সমাজ দিনে দিনে ধ্বংসের পথে।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ  আব্দুল মান্নান বলেন, জিডি গ্রহন করে একজন অফিসারকে দায়ীত্ব দেয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর