বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও ভূমি অফিস উদ্বোধন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

বর্তমান সংবাদ ডেস্ক / ৯২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

২৯ মার্চ রবিবার  থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ পদক জয়ী বাংলাদেশ আর্চারি দল দেশে ফিরেছে।

ব্যাংকক থেকে বিমানযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে চ্যাম্পিয়ন দলটিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের পক্ষ হতে বিমানবন্দরে বাংলাদেশ আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম। এ সময় তিনি দলের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময় যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেন, এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর