সংবাদ শিরোনাম
ফতুল্লা’র লামারবাগ এলাকায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার
৩০মার্চ সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় ফতুল্লা থানাধীন লামারবাগস্থ (ফতুল্লা স্টেডিয়ামের দক্ষিণ পশ্চিম পাশে) রয়েল গার্মেন্টস এর সামনে পাকা রাস্তার উপর জনৈক ফারুক মাতবর ০১টি বিদেশী পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিন পেয়ে থানা পুলিশকে সংবাদ দেন।
উক্ত সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/কাজী ফেরদাউস সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষী ফারুক মাতবর ও হাজী আবুল হোসেন এর সম্মুখে ০১টি বিদেশী পিস্তল, ০৭ রাউন্ড তাজা গুলি ও ০১টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন। এসআই(নিঃ)/কাজী ফেরদাউস উক্ত বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দতালিকা মূলে জব্দ করেন। উল্লেখিত উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সম্পর্কে তদন্ত অব্যাহত আছে।
এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর








আপনার মন্তব্য প্রদান করুন...