বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও ভূমি অফিস উদ্বোধন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের মন্ডলপাড়া  জ্বীনের মসজিদ  পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় অবস্থিত প্রাচীন এক গম্বুজ বিশিষ্ট জ্বীনের মসজিদ নামে পরিচিত মসজিদটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো:রায়হান কবির।

রোববার (৫ এপ্রিল) আলোচিত এই মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব যাচাই এবং সংরক্ষণের সম্ভাবনা খতিয়ে দেখতে তিনি পরিদর্শনে সেখানে যান।

এসময় মসজিদটি পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, মসজিদটির দেয়াল বেশ পুরু এবং প্রবেশদ্বারে খোদাই করা স্থাপনের সাল “১৪৮২” উল্লেখ রয়েছে। এটি সুলতানি আমলের স্থাপনা হতে পারে, যা শাহ শুজা বা তৎকালীন অন্য কোনো শাসকের সময়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

তিনি বলেন, এ ধরনের ঐতিহাসিক স্থাপনা যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমরা ইতিহাসবিদ ও সংস্কৃতি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এর প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করব।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এই মসজিদটির নাম প্রত্নতত্ত্ব অধিদপ্তর-এর তালিকায় নেই। তবে এর ঐতিহাসিক গুরুত্ব প্রমাণিত হলে এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় জনশ্রুতিতে শোনা যায় মসজিদটিতে একসময় জিনেরা নামাজ আদায় করত। এখনও করে এমন কথাও প্রচলিত রয়েছে। যদিও এসবের কোনো প্রমাণ নেই, তবুও বিষয়টি স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

ডিসি আরও বলেন, আমরা চাই এ ধরনের স্থাপনাগুলো সংরক্ষণ করে জেলার পর্যটনের সঙ্গে যুক্ত করতে। এতে যেমন ঐতিহ্য রক্ষা হবে, তেমনি জেলার ইতিহাসও সমৃদ্ধ হবে। জেলার অন্যান্য পুরোনো স্থাপনাও পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে।

এর অংশ হিসেবে তিনি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার এলাকাও পরিদর্শনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।এই সময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর