বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও ভূমি অফিস উদ্বোধন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

ফতুল্লা’র বক্তাবলিতে ইটভাটায়  ভ্রাম্যমান আদালতের অভিযান; ২ প্রতিষ্ঠানকে  জরিমানা 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ৯০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

৫ এপ্রিল রবিবার  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের কঠোর নির্দেশনায় নারায়নগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগের প্রেক্ষিতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ৪নং ধারা লংঘনে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে ১,২০,০০০৳ জরিমানা করা হয় এবং ইটভাটায় কর্মরত কর্মচারীদেরকে এই অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক করা হয়।

এ ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি আছে মর্মে উপস্থিত সকলকে সচেতন করা হয়।

এই অভিযান পরিচালনা করেন ,নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর পুলিশ ও র‍্যাব মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর