রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন

মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে’  

প্রেস বিজ্ঞপ্তি: / ১০৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 নিরাপদ অভিবাসনের সঠিক পথ সম্পর্কে তৃণমূলের মানুষকে সচেতন করতে পারলে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন রোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকালে নারায়ণগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশদের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কাজ করার অনেক সুযোগ রয়েছে। তাঁদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সবাই উদ্যোগী হলে মানবপাচারের মতো অপরাধ কমিয়ে আনা সম্ভব।
অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
সমুদ্রপথে বিদেশ যাওয়ার ঝুঁকি ও ভয়াবহতার কথা উল্লেখ করে কর্মশালায় উপস্থিত বক্তারা আরও বলেন- “অনেকে মরণফাঁদে পা দিয়ে নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন কিংবা পাচারকারীদের হাতে নির্যাতিত হচ্ছেন। এটি বন্ধ করতে প্রয়োজন বিভিন্ন দক্ষতা অর্জন, ভাষা শিক্ষা ও সরকারি নিবন্ধিত সংস্থার মাধ্যমে বিদেশ যাওয়া।”  কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার নুযহাত শামা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি ম্যানেজার মো. শিহাবুল হোসেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেন্টার ম্যানেজার শর্মী আরা হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, মানবাধিকারকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, ইমাম, যুব প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও এনজিও প্রতিনিধিরা।
উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন ও মানবপাচার রুখতে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর