রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন

আত্ম-কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পের আওতায় ৮ প্রতিবন্ধীর মাঝে ব্যবসা উপকরন সামগ্রী বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

প্রতিবন্ধী ব্যক্তি বর্গের আত্ম-কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ৮জন প্রতিবন্ধী ব্যাক্তিকে বিভিন্ন ব্যবসা উপকরন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) অর্থায়নে ও বাস্তবায়নে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ।

বুধবার (৮ এপ্রিল) সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. লিটন’র সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী ব্যাক্তিগণের মাঝে ব্যবসা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী মো. মোজাম্মেল হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ সদস্য হান্নানুর রহমান রঞ্জু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা সদস্য উম্মে তাহেরা আঁখি, আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক শাকিলা ইসলাম।সেচ্ছাসেবী ও সমাজকর্মী হিসাবে উপস্থিত ছিলেন খন্দকার মোঃশাহীন মাষ্টার। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ কাযকরী নির্বাহী সদস্য তাহমিনা বেবী, মো:রাহাত, মো: জামাল হোসেন, মো:সাদ্দাম, ফিরোজে, আসমা।

সুবিধাভোগী প্রতিবন্ধী ব্যক্তি নারী ও পুরুষদের মধ্যে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান, মোঃ রাফেল,মির হোসেন, শাহরিয়া, মোঃদেলোয়র হোসেন, আরাফাত হোসেন, বিলকিস আক্তার, মিনারা বেগম, শান্তা আক্তার ও আমেনা।

উল্লেখ্য, ৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ৪জনকে চায়ের দোকান , ১জনকে চটপটি ও ফুসকার দোকান, ১জনকে ডিমের ব্যবসা, ১ জনকে বাদাম বুট বিক্রয় জন্য স উপকরণ ব্যবস্থা ও ১জনকে ২টি ছাগল প্রদান করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর