বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও ভূমি অফিস উদ্বোধন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

৮ এপ্রিল ২০২৬ ইং, রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয় বিদ্যালয় এর আয়োজনে উক্ত স্কুলের মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি আলীনুর খান এবং নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)বিদ্যুৎ বরণ সাহা। এই সময় স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির স্কুলে প্রবেশ করলে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।এরপর প্রধান অতিথি উপস্থিত সবাইকে নিয়ে বেলুন ও পায়রা ওরান। এরপর প্যারেড ও জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক মোঃ রায়হান কবির শিক্ষার্থীদের বিভিন্ন খেলা উপভোগ করেন। একটি আনন্দ মুখর পরিবেশে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আমি নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত হয়েছি। খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে, আমি আশা করি, আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রমাণ করবে।

তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দাও। এতে করে তোমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে।তোমরা সবসময় নিজের লক্ষ্যে অটুট থাকবে এবং সততার সাথে এগিয়ে যাবে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর