বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও ভূমি অফিস উদ্বোধন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

শুক্কুর মাহমুদ জুয়েল এর  “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক / ১৭১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা নিতাইগঞ্জ মধ্য নলুয়া পাড়ার কবি শুক্কুর মাহমুদ জুয়েল দীর্ঘ বছর যাবৎ সাহিত্য অঙ্গনের সাথে জড়িত। বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে কবিতা পাঠ করে থাকেন। এ ছাড়াও অনেক সাহিত্য সাময়িকীতে তার লেখা প্রকাশিত হয়েছে। এই প্রথম তার  একক কাব্যগ্রন্থ ” তুমি যদি না আসো”বই টি একুশের বই মেলা-২০২৬ এ প্রকাশিত হয়।বই প্রকাশ করেন কাব্য কথা প্রকাশনী। প্রকাশিত এই গ্রন্থটি’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন সভ্যতা সাহিত্য অঙ্গন।

১১ এপ্রিল শনিবার বিকেলে নগরীর আলী আহমেদ চুনকা পাঠাগার এর ইম্পেরিয়াল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কবি ফরিদুল মাইয়ান এর সভাপতিত্বে ও কবি শুক্কুর মাহমুদ জুয়েল এর সার্বিক তত্বাবধানে  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আমির হোসেন, অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক কবি জামাল উদ্দিন বারী,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুথি সম্রাট খ্যাত ও কাব্য কথা এর প্রকাশক জালাল খান ইউসুফি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক করিম রেজা, কবি সাব্বির আহমেদ সেন্টু, কবি শাহানা মান্নান বুলবুল, কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ, কবি ও চিত্র শিল্পী মোঃ শাহ আলম, কবি ডা: বশির আহমেদ তুষার।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি জয়নাল আবেদীন জয়,কবি জহিরুল ইসলাম মিন্টু,  আবৃত্তি শিল্পী মাকসুদা ইয়াসমিন,  কবি তাজুল ইসলাম, কবি কাওছার আক্তচ পান্না,কবি এম,আর সেলিম, আবৃত্তি শিল্পী ঈশিতা, কবি সুমি,কবি রওশন আরা, কবি রাজলক্ষ্মী, কবি বিমল দাসসহ প্রমূখ।
 স্বরচিত কবিতা পাঠ,আলোচনা  ও গ্রন্থের পাঠ উন্মোচন শেষে মুখা অভিনয়, নৃত্য ও  মনোমুগ্ধকর সংঙ্গীত পরিবেশন এর মধ্য দিয়ে  অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী ঈশিতা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর